ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2026 10:21:09 pm

বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে। সেটাই টাইগারদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই হিসেবে ৪০ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছে লাল সবুজের দল। 

দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলা সত্ত্বেও এখনও বিশ্বকাপ জয় তো দূরে থাক! বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। শুধু তাই নয়, এশিয়া কাপ খেলে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপালসহ হাতে গোনা কয়েকটি দল। অথচ উপমহাদেশীয় এই টুর্নামেন্টে তিনবার ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। 

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার পরও কোনো ট্রফি না জেতার পেছনে হয়তো অনেক কারণ রয়েছে। তবে বাংলাদেশ দলে ‘সাবেক’ হয়ে যাওয়া; জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান একটি কারণ উল্লেখ্য করেছেন। 
সাকিব বলেন, ‘তিন ফরম্যাটেই দল ভালো আছে। ঘাটতির জায়গা যদি বলতে চান, আমাদের বেঞ্চ স্ট্রেন্থ কম। সেরা একাদশ চিন্তা করলে সেটা তিন ফরম্যাটেই আছে। তবে কিছু খেলোয়াড় ইঞ্জুরড থাকলে বা রোটেট করে খেলালে আমাদের দলটা স্ট্রাগল করবে।’

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটের এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার আরও বলেন, ‘একদিনে তো সম্ভব না। অনেক দিনের পরিশ্রমের ফল। অনেক দিন ধরে কাজ করে আস্তে আস্তে আমাদের পেস বোলিং বিভাগটা এই জায়গায় আসতে পেরেছে। আমি আশা করি পেস বোলাররা সামনে আরও ভালো করবে।’

বর্তমানে বাংলাদেশ দলের সম্ভাবনাময় ক্রিকেটার প্রসঙ্গে জানতে চাইলে সাকিব বলেন, ‘অনেকেরই তো সম্ভাবনা আছে। এক-দুটো নাম নেওয়ার কারণ নেই। অনেকেরই এই সম্ভাবনা আছে।’

Tag
আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে