আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ

দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ

দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুমে নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি।

সোমবার (২৭ জুলাই ) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করেন। কর্মসূচিতে অংশ নেয় গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়, দৌলতদিয়া মডেল হাই স্কুল এবং চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১,২০০ থেকে ১,৪০০ জন শিক্ষার্থী।

সচেতনতামূলক এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রয়োজনীয়তা, নিরাপদ পরিবেশে ও অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার কৌশল এবং জলাশয়ে নিরাপদ আচরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে নদী, পুকুর ও খালে চলাচলের সময় করণীয়, বর্ষা মৌসুমে অতিরিক্ত সতর্কতা অবলম্বন, নৌযান ব্যবহারকালে নিরাপত্তা বিধি মেনে চলা এবং জলদুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, অপ্রয়োজনে নদী বা গভীর জলাশয়ে নামা থেকে বিরত থাকতে হবে। সাঁতার না জানা অবস্থায় কখনো একা পানিতে নামা যাবে না। নৌকা বা ট্রলারে চলাচলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত অভিভাবক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি)ত্রিনাথ সাহা বলেন,
“বাংলাদেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বিশেষ করে শিশু-কিশোর, পানিতে ডুবে প্রাণ হারায়। সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আচরণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার প্রতি উৎসাহিত করছি। পাশাপাশি নদী, পুকুর ও খালে চলাচলের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বাস্তবধর্মী পরামর্শ দেওয়া হচ্ছে। নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পর্যায়ক্রমে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য জলদুর্ঘটনা কমিয়ে শিক্ষার্থীদের নিরাপদ রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।”

দৌলতদিয়া নৌ পুলিশ জানিয়েছে, জলদুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে।



আরও খবর




deshchitro-6aa6993218dff-130926063810.webp
১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

৯ ঘন্টা ২৩ মিনিট আগে