শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন

কোচ নিয়োগ পরীক্ষায় ফেল, ফের বিজ্ঞপ্তি বিসিবির

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 26-07-2026 12:54:29 pm

তৃণমূল ক্রিকেটের ভিত্তি শক্ত করতে জেলা ও বিভাগের জন্য কোচ নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে ৬১টি (৫৯টি জেলা ও ঢাকা মহানগরীর জন্য ২ জন) পদের জন্য ২১৮ জন কোচ আবেদন করেন। এদের মধ্যে সবার আবেদন মানদণ্ড অনুযায়ী না হলেও পরীক্ষায় বসতে দেয় গেম ডেভলপমেন্ট বিভাগ। তবে এ পরীক্ষায় মাত্র ৩৮ জন পাস করেন। অর্থাৎ অকৃতকার্য হয়েছেন ১৮০ জন।


লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিসিবির মানদণ্ডের কারণে আরও ২০ জনের মতো প্রার্থী বাদ পড়তে পারেন বলে জানা গেছে। এতে বেশ বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। ফাঁকা থাকা জেলা ও বিভাগের জন্য আজ অথবা রোববার (২৬ জুলাই) আবার কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।


কোচ নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের প্রশ্ন করে বিসিবি। জানা গেছে, সেখানে ২০ শতাংশ আবেদনকারীও পাস নম্বর তুলতে পারেননি।


এ নিয়োগের সঙ্গে জড়িত বিসিবির একজন কর্মকর্তা বলেন, এটা খুবই হতাশাজনক। আমরা ভেবেছিলাম, বেশ প্রতিযোগিতা হবে। এখন নতুন করে আবার কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিতে হবে। উত্তীর্ণ হওয়া ৩৮ জনের মধ্য থেকেও অনেকেই বাদ পড়বে বলে মনে করেন তিনি, এরা পরীক্ষায় পাস করেছে। কিন্তু অনেকেই মানদণ্ড পূরণ করতে পারেননি। আমাদের চাওয়া ছিল, অন্তত লেভেল-১ কোচিং কোর্স করা আছে, এমন মানুষ খুঁজে বের করা। এখানে অনেকের সেটি নেই।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪২ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে