কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

‎
‎পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী

‎      

‎                   

‎               নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছোট তারগাঁও এলাকায় কবরস্থানের দেওয়াল ভেঙে পারিবারিক কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী লোকমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল হক পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎

‎                             লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জিনারদী ইউনিয়নের ছোট তারগাঁও গ্রামের বাসিন্দা শহিদুল হকের সঙ্গে একই এলাকার লোকমান মিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ১৮ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযুক্ত ব্যক্তি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বাদীর বাড়ির চৌহদ্দির উত্তর দিকের প্রায় ৪ ফুট দেওয়াল ভেঙে ফেলেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

‎

‎         অভিযোগে আরও বলা হয়, দেওয়াল ভাঙার সময় বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি বাদীকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

‎

‎                    এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী। উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ভুক্তভোগী শহিদুল হক কবরস্হানটি রক্ষা করতে স্হানীয় প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।  

Tag
আরও খবর