নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কুলিয়ারচরে মাদকের জন্য টাকা না পেয়ে নিজের সন্তান নিয়ে বাবা উধাও

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 15-07-2026 08:33:22 pm

কুলিয়ারচরে মাদকের জন্য টাকা না পেয়ে নিজের সন্তান নিয়ে বাবা উধাও


মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি



কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে ব্যর্থ হওয়ার পর নিজের পাঁচ বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাব্বির হোসেন (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো বাবা-ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সাব্বির হোসেন উপজেলার সালুয়া ইউনিয়নের বাজারা গ্রামের মোঃ জহিরুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা, মদ ও নেশাজাতীয় ট্যাবলেট সেবন করে আসছেন। নেশার টাকা জোগাড় করতে তিনি বাড়ির ভ্যানগাড়ি, ছাগলসহ বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে দিয়েছেন।

পরিবারের দাবি, মাদকের টাকার জন্য সাব্বির প্রায়ই তার মা ও স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সর্বশেষ গত ১০ জুলাই বিকেল আনুমানিক ৫ টার দিকে তিনি টাকা দাবি করলে পরিবারের সদস্যরা তা দিতে অস্বীকৃতি জানান। পরে তিনি তার পাঁচ বছর বয়সী ছেলে আবু বাকারকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

এরপর থেকে বাবা-ছেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সাব্বিরের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন।
নিরুপায় হয়ে সাব্বিরের মা মোছাঃ বেদেনা খাতুন কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের সদস্যরা দ্রুত বাবা-ছেলেকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেছেন।

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা শিশুটির নিরাপদ উদ্ধারের মাধ্যমে তাকে দ্রুত মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং বাবা-ছেলের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে