শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনকে কেন্দ্র করে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের জেরে ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। ভবনের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন এবং বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এটি প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।



শনিবার (১১ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। আলোচনা শেষে দুই পক্ষের কাছ থেকে ভবনের তালার চাবি গ্রহণ করে ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হয়।



জানা গেছে, গত ২ জুলাই নির্মাণাধীন প্রেসক্লাব ভবনে একাংশের জোরপূর্বক প্রবেশ ও দখলচেষ্টার অভিযোগ এনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অপরাংশের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।



অভিযোগে বলা হয়, বিগত সরকারের সময় সরকারি বরাদ্দের ৩০ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ এন্টারপ্রাইজ ভবনটির একতলার প্রায় ৯০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন করে। তবে দরজা-জানালা, রং, টাইলস ও বাথরুমসহ কিছু কাজ এখনও বাকি রয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো ভবনটি জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি। প্রেসক্লাব ভবনের নির্মাণকাজ চলাকালে শান্তিগঞ্জে কর্মরত সাংবাদিকরা সম্মিলিতভাবে এর তদারকি করেন এবং একটি প্ল্যাটফর্মের অধীনে কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে মতবিরোধের জেরে সাংবাদিকরা দুটি পৃথক অংশে বিভক্ত হন। তবে বিভক্ত হলেও সরকারি অর্থায়নে নির্মিত এই ভবনের ওপর উভয় পক্ষই নিজেদের অংশীদারিত্বের দাবি করে আসছেন।


অভিযোগ অনুযায়ী, গত ২ জুলাই প্রেসক্লাবের একাংশের সভাপতি দাবিদার সুহেল তালুকদার ও সাধারণ সম্পাদক দাবিদার হোসাইন আহমদের নেতৃত্বে অপর পক্ষের সঙ্গে কোনো আলোচনা বা সমন্বয় ছাড়াই ভবনের কাজ শেষ হওয়ার আগেই বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং ভবনটি দখলের চেষ্টা চালানো হয়। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় শান্তিগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টির সামাজিক সমাধানের উদ্যোগ নিলেও তা সফল হয়নি।



এরপর স্থানীয় সংসদ সদস্য এম কয়ছর আহমদ(এমপি) এর নির্দেশনায় উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে। যেহেতু ভবনটি সরকারি অর্থায়নে নির্মাণাধীন এবং এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি, পাশাপাশি কিছু নির্মাণকাজও বাকি রয়েছে, তাই অবশিষ্ট কাজ সম্পন্ন এবং দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবনটি প্রশাসনের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।



এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন বলেন, "ভবনটি সরকারি সম্পত্তি। এর কিছু নির্মাণকাজ এখনও বাকি রয়েছে এবং সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে বিরোধও চলমান। তাই কাজ সম্পন্ন হওয়া এবং বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।"
আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে