রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত


আগামী ২৮ জুন ২০২৬ খ্রি. পালিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মাগুরার শ্রীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার, ২৫ জুন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া, শ্রীপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাছাড় প্রমুখ, এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম প্রতিনিধি ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।


জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগ, শ্রীপুর, মাগুরার বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইনের সার্বিক পরিকল্পনা, লক্ষ্য ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।


উল্লেখ্য, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন বলেন, আগামী ২৮ ই জুন সারাদেশের ন্যায় শ্রীপুরেও ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ১৯৩ টি কেন্দ্রে দিনব্যাপী আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। যাদের বাড়িতে এই বয়সী শিশু রয়েছে সকলেই৷ আগামী ২৮ জুন রবিবারে আপনাদের নিকটস্থ টিকা কেন্দ্রে এসে বাচ্চাদের 'ভিটামিন-এ' ক্যাপসূল খাওয়াবেন।



Tag
আরও খবর