জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ

ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ

‎

‎মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি

‎

‎


‎              নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাদকবিরোধী মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‎

‎                  ২৩ জুন ২০২৬ রোজ মঙ্গলবার বিকেল ছয়টার দিকে ঘোড়াশাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎

‎                           স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতির নেতৃত্বে একটি মাদক বিরোধী মিছিল ঘোড়াশাল স্টেশন এলাকা থেকে বাজারের দিকে যাচ্ছিল। মিছিলটি নির্ধারিত স্থান অতিক্রম করার পরপরই স্টেশনের কাছে শুক্কুরের হোটেলের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত থেকে যায়।

‎

‎                           প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে করে এসে শহীদ ময়েজউদ্দিন সেতুর ওপর থেকে ককটেল দুটি ছুড়ে পালিয়ে যান। অবিস্ফোরিত ককটেলটি রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দুর্ঘটনা এড়াতে সেটি কাঠ দিয়ে ঘিরে রাখেন।

‎

‎                      খবর পেয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। ঘটনার পর থেকে ঘোড়াশাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‎

‎পলাশ থানার পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে এবং  জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

‎

‎

Tag
আরও খবর