মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন


৫ আগস্টের পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের অপতৎপরতা ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সংশ্লিষ্ট সংগঠনের অতি উৎসাহী কথিত নেতা কর্মীরা পরিকল্পিত ভাবে চুরি ছিনতাই ডাকাতি সংগঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক এমপির কারখানায় লুটপাটের ঘটনা পরিকল্পিত। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই পরিকল্পিত নাটক সাজানো হচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বর্তমান জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা করে বেড়াচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়। ৫ আগস্ট কিছু বিক্ষুব্ধ জনতার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঈশ্বরগঞ্জে বড় ধরণের কোন সহিংস ঘটনা ঘটেনি। ৫ আগস্ট অভ্যুত্থান চলাকালীন সময়ে ঈশ্বরগঞ্জ বিএনপির কোন নেতৃবৃন্দ অপ্রীতিকর ঘটনায় জড়িত ছিলনা বরং তারা সংখ্যালঘু পরিবার সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের নিরাপত্তা প্রদানে সচেষ্ট ছিলেন। বিগত সরকার আমলে মিথ্যা মামলা হামলার কারণে আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি। বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকার পরও ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বিএনপি প্রতিশোধ পরায়ণ হলে নিষিদ্ধ সংগঠনের নেতারা ঈশ্বরগঞ্জে ঘুরে বেড়াতে পারত না। বিগত সময়ে যারা ক্ষমতার প্রভাব দেখিয়েছেন তারাই এখন আত্মগোপনে রয়েছেন এটা তাদেরই কর্ম ফল। শনিবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হল রুমে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক একেএম হারুন অর রশিদ ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি এসব কথা বলেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রহমতগঞ্জ নামকস্থানে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন ‘স্পার্ক ভিশন লিমিটেড’ ফ্যাক্টরি ও গোডাউনে যে লুটপাটের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে। এঘটনার সাথে আমাদের দলীয় নেতা কর্মীদের কোন যোগসাজশ নেই।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর-রশীদ, যুগ্ম আহ্বায়ক শরীফ জায়েদী, যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি'র আহ্বায়ক সাঈদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, সুজন,  ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ  নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদ রিজনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


Tag
আরও খবর