জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ

শিক্ষা ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 20-06-2026 10:54:21 am

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।


দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন ৫৯১৬/২০০৮-এর রায় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী এই কমিটি গঠন করতে হবে। গঠিত কমিটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য হতে হবে নারী এবং সম্ভব হলে কমিটির প্রধানও একজন নারী হবেন। এই কমিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।


নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের এই নির্দেশনা মেনে দ্রুত কমিটি গঠন ও পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়েছে।

আরও খবর





6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

৯ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে