সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সিরাজগঞ্জে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ‎

ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে নকল ও ক্ষতিকর প্রসাধনী সামগ্রী এবং অবৈধ বিস্ফোরক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ১২০ প্যাকেট আতশবাজির পটকাসহ বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় ব্যবসায়ী রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি জানান, জনস্বাস্থ্য ও জননিরাপত্তার স্বার্থে নকল ও ক্ষতিকর পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর