‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মহারশি নদীর পানি তীর উপচে আশপাশের এলাকায় প্রবেশ করেছে। শনিবার (১৩ জুন) ভোর থেকে নদীর পানি ঝিনাইগাতী বাজারে ঢুকে পড়ে। এতে বাজারের বিভিন্ন দোকানপাট এবং সংলগ্ন বসতবাড়ি প্লাবিত হয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েন।


স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলের পানি দ্রুতগতিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে গিয়ে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।


দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন জানান, সকাল পর্যন্ত পাহাড়ি ঢলের চাপ তুলনামূলক বেশি থাকলেও পরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তিনি বলেন, ঝিনাইগাতী বাজারের ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে মহারশি নদীর সংযোগ থাকায় সকালে বাজার এলাকায় পানি প্রবেশ করে। বর্তমানে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে এবং আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই।


এদিকে, ঝিনাইগাতী উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা নাদরুজ্জামান ইমন জানান, সকালে মহারশি নদীর দক্ষিণাংশের তীর উপচে ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির চাপ কমেছে। তিনি আরও জানান, মহারশি নদী বাঁধের চলমান কাজের অংশে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে মহারশি নদীর দিঘীরপাড় এলাকার কিছু অংশ ভেঙে গেছে। এতে আশপাশের কিছু লোকের সামান্য ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

Tag
আরও খবর