‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে শেরপুর পৌরসভায় পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি ও কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে এবং স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় শেরপুর পৌরসভার পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, সীডস কর্মসূচির পরিবেশ ও জলবায়ু বিষয়ক ফোকাল পার্সনগণ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কসবা আলোর দিশারি সংগঠনের পরিবেশ বিষয়ক ফোকাল পার্সনরা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম লেবু এবং কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক মি. রনু নকরেক। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিকল্পিত বৃক্ষরোপণ, পরিচর্যা এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে এ ধরনের সমন্বয়মূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag
আরও খবর