মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক রাতে তিন কৃষকের সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর পূর্বপাড়া এবং মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং খামারিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

এ ঘটনায় চরহোসেনপুর পূর্বপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক (৪৭) গরুগুলো উদ্ধারের দাবিতে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ২টার দিকে গোয়ালঘরে থাকা গরুগুলো দেখে ঘুমাতে যান আব্দুল মালেক। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন গরুগুলো নেই। পরে তার চিৎকারে তার ভাই আব্দুল খালেকও নিজের গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে থাকা তারও তিনটি গরু চোরে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা জানান, চোরেরা গোয়ালঘরের তালা কেটে চরহোসেনপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল মালেকের তিনটি এবং তার ভাই আব্দুল খালেকের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামের কৃষক রিপন মিয়ার একটি গরুও চুরি হয়। রিপন মিয়ার চুরি যাওয়া গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।

গরু হারিয়ে আহাজারি করে আব্দুল খালেক বলেন, এই গরুগুলোই ছিল আমার শেষ সম্বল। দুইটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়ে গেছে। গরুগুলোর মূল্য প্রায় আড়াই লাখ টাকা। ভেবেছিলাম আরেকটু বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব। বাকি টাকা দিয়ে নতুন করে গরু কিনে সংসার চালাবো। কিন্তু এখন আমি একদম নিঃস্ব হয়ে গেলাম।

অপর কৃষক আব্দুল মালেক জানান, তার একটি গাভী অন্তঃসত্ত্বা ছিল এবং কয়েক দিনের মধ্যেই বাচ্চা প্রসব করার কথা ছিল। এছাড়া গোয়ালে আরও দুটি বকনা গাভী ছিল। চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

তিনি আরো বলেন, আমরা গরিব মানুষ। সারা বছর কষ্ট করে গাভীগুলো লালন পালন করেছি। আশা ছিল গাভীটি বাচ্চা দিলে দুধ বিক্রি করে সন্তানদের লেখাপড়ার খরচ চালাবো। আমার অন্য কোনো আয়ের উৎস নেই। গরুগুলোই ছিল আমাদের পরিবারের একমাত্র ভরসা। চোরচক্র শুধু গরুই নেয়নি, আমার পরিবারের স্বপ্ন আর সন্তানদের ভবিষ্যৎও কেড়ে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই রাত জেগে পাহারা দেওয়ার কথা ভাবছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


Tag
আরও খবর