নির্মাণের ১১ বছর পরও তালাবদ্ধ শার্শার ১০ শয্যার হাসপাতাল শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাগেশ্বরীর গর্ব তাজু ভাই ২.০ এখন ‘টাইমস টুডে’-তে: রাজমিস্ত্রির সহকারী থেকে সাংবাদিকতার নতুন যাত্রা শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্য সাইফুল ইসলাম, ট্রেজারার আতিকুর রহমান শ্রীমঙ্গলে ঝুলে আছে মডেল মসজিদ নির্মাণ কাজ চন্দনাইশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ

সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা

সোনালী ব্যাংক পিএলসি, ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরী সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি লাভ করায় এবং স্থায়ী বদলিজনিত কারণে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।


রবিবার (৭ জুন) সন্ধ্যায় ঝিনাইগাতী শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


উল্লেখ্য, রাজীব কুমার সাহা চৌধুরী ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি তারিখে ঝিনাইগাতী শাখায় যোগদান করেন এবং ৪ জুন ২০২৬ ছিল তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব পালনকালে তিনি শাখার ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন, ঋণ ব্যবস্থাপনা এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও আন্তরিক কর্মপ্রচেষ্টায় শাখাটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।


অনুষ্ঠানে বক্তারা রাজীব কুমার সাহা চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন সফলতা ও অর্জনের কথা তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার জাকিরুল ইসলাম, সিনিয়র অফিসার নূর হোসাইন, হাতীবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ দুদু এবং জিসান এন্ড সুমাইয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সারোয়ার আলম। 


বক্তারা বলেন, রাজীব কুমার সাহা চৌধুরী তাঁর কর্মদক্ষতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী ও গ্রাহকদের আস্থা অর্জন করেছেন। তাঁর পদোন্নতি ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন তারা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র অফিসার মো. শাহরিয়ার ইসলাম এবং সিনিয়র অফিসার লুৎফর রহমান।


শেষে বিদায়ী অতিথি রাজীব কুমার সাহা চৌধুরী তাঁর বক্তব্যে সহকর্মী, গ্রাহক ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঝিনাইগাতী শাখায় কর্মরত সময়ের স্মৃতিচারণ করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Tag
আরও খবর