পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ ডরমেটরের দুটি আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি করলেন এলজিইডি প্রকৌশলী সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন

লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান






নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদারকরণ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে  একটি সচেতনতামূলক র‍্যালী বের হয়।

র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। 


এসময় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, , উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম ,  লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সদস্য সচিব শেখ ইকবাল হাসান শিমুল, সাংবাদিক এস.এম জহুরুল হক মিলু, সরদার রইচউদ্দীন টিপু, কাজী ইমরানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গ্রাম পুলিশ ও সাংবাদিকরা র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। 


র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশেপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং ডেঙ্গু মশার সম্ভাব্য লার্ভা জন্মানোর স্থানগুলো পরিস্কার করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।


আরও খবর