‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ,আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস শ্রীবরদী উপজেলায় সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মযাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, সচেতনতার জন্য নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বগুলাকান্দি-জুলুঙ্গা আশার আলো সিবিও এর সভাপতি দিপ্তী বর্মনীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফকরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম লিটন এবং স্থানীয় ইউপি সদস্য আফুজল হক, কারিতাস প্রতিনিধি প্রজেক্ট অফিসার প্রনয় কুমার ম্রং। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশকর্মী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কারিতাসের সহায়তায় গঠিত দল ও সিবিওর সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের এলাকাকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্লাস্টিক বর্জন এবং পরিবেশবান্ধব জীবনযাপনে সবাইকে এগিয়ে আসতে হবে।” উপসহকারী কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং টেকসই কৃষির স্বার্থে আমাদের বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।” এছাড়াও তিনি প্রদানকৃত আম ও পেয়ারা চারা কিভাবে লাগোতে হবে,যত্ন নিতে হবে তার পরামর্শ প্রদান করেন। কারিতাস প্রতিনিধি জনাব প্রনয় কুমার ম্রং (প্রজেক্ট অফিসার-শিক্ষা) বলেন, আমাদের নিজেদের স্বার্থের কারনে আমাদের প্রকৃতিকে যত্ন নিতে হবে। পরিবেশ বান্ধব পৃথিবী গড়তে কারিতাসের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। কারিতাসের সহায়তায় গঠিত দল ও বিওির সদস্য, সংলাপ ও সংলাপ ফোরামের কিশোরী, অতিথি ও অন্যান্য অংশগ্রহনকারীসহ মোট ১০৭জন উপস্থিত ছিলেন। উপস্থিত অংশগ্রহনকারীদের জন্য ফলজ আম ও পেয়ারা গাছের চারা প্রত্যেকর জন্য ২টি করে চারা বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহনকারী পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরিষদ প্রাঙ্গণে একটি চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর