জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আসাদুল ইসলাম ( Contributor )

প্রকাশের সময়: 05-06-2026 12:48:01 am

দিনাজপুরে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

‎বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর বর্বরচিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎


‎আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে 'দিনাজপুর জেলার ১৩ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ'।

‎

‎মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আদিবাসী নেতৃবৃন্দ প্রধানত দুটি দাবি উত্থাপন করেন:

‎১. ফিলিমন হেমব্রমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

‎২. আদিবাসী জনগোষ্ঠীর জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

‎

‎সমাবেশে বক্তারা বলেন, ফিলিমনের ওপর যে নৃশংস হামলা চালানো হয়েছে তা অত্যন্ত বর্বরচিত। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার না করা হলে আদিবাসী সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। বক্তারা জেলার সর্বস্তরের আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

‎

‎মানববন্ধনে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত হয়ে এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

Tag
আরও খবর