অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক

চিলমারীঃ "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে, কবির মিয়া (৪৫) নামে আবাসিক হোটেল মালিককে আটক করেছেন চিলমারী মডেল থানা পুলিশ। গতরাতে (শুক্রবার) ধর্ষণ মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উপজেলার রমনা ইউনিয়নে "রমনা ফেরিঘাটের" বাঁধের মোড়ে একটি আবাসিক হোটেলে ঘটেছে বলে জানাগেছে।মামলার এজাহার সূত্রে জানাযায়, উলিপুর উপজেলার ঘুঘুমারীর চর এলাকার এক দম্পতি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে, রমনা ফেরিঘাটে এসে নৌকা না পেয়ে "আনার কলি" আবাসিক হোটেলে অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীর স্বামী খাবার কিনতে বাহিরে যায়। তখন হোটেল মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে স্বামী ফিরে এলে ভুক্তভোগী বিষয়টি তাকে জানান। পরদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছেন। পরে ভুক্তভোগীর স্বামী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী, তার স্বামী ও শিশু সন্তানকে উদ্ধার করেন। এ ঘটনার পর থানায় মামলা দায়েরের করা হলে, গতরাতে অভিযুক্ত কবির মিয়াকে চিলমারী মডেল থানা পুলিশ আটক করেছেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এদিকে স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট আবাসিক হোটেলটির বৈধ কোন অনুমোদন আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছেন। তাদের দাবি, হোটেলটি নিয়ে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠলেও সে গুলো তদন্তের অভাবে চাপায় পড়ে গেছে। বিষয়টির সুষ্ঠু ভাবে তদন্তের জন্য জোড় দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৪১ মিনিট আগে