নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শ্যামনগরে চামড়ার ক্রেতা সংকট, দুর্গন্ধ এড়াতে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে চামড়া



সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়ার বাজারে চরম স্থবিরতা দেখা দিয়েছে। আশানুরূপ ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, মৌসুমি ব্যবসায়ী, মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। অনেকেই চামড়া বিক্রি করতে না পেরে শেষ পর্যন্ত মাটিতে পুঁতে ফেলছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন হতাশাজনক চিত্র দেখা গেছে। বিশেষ করে উপকূলীয় গাবুরা ইউনিয়ন থেকে সংগ্রহ করা চামড়াগুলো শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নীলডুমুর বাজারের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় পড়ে থাকার ফলে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

ঈদের দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ী, মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিরা কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ করেন। তবে দিনভর বিভিন্ন স্থানে ঘুরেও তারা কাঙ্ক্ষিত ক্রেতা পাননি। ফলে গরু, ছাগল ও খাসির অধিকাংশ চামড়া অবিক্রিত থেকে যায়। অনেকেই বাধ্য হয়ে চামড়া ফেলে দেন অথবা মাটিতে পুঁতে ফেলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার চামড়ার বাজার পরিস্থিতি আরও খারাপ। আড়তদাররা খুব কম দামে চামড়া কিনতে চাইলেও লবণের উচ্চমূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কা করছেন। ফলে তারা চামড়া কিনতে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের ইমাম ও বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার খতিব হাফেজ রেজাউল করিম বলেন, “সারাদিন ও সারারাত অপেক্ষা করেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। পরে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কায় চামড়া মাটিতে পুঁতে ফেলতে হয়েছে।”

একই ধরনের অভিযোগ করেন গাবুরা চাঁদনীমূখা মাদ্রাসার সভাপতি মোঃ আবু। তিনি বলেন, “প্রতিবছর কোরবানির চামড়া বিক্রির টাকা দিয়ে মাদরাসার শিক্ষার্থীদের বিভিন্ন খরচ চালানো হয়। কিন্তু এবার চামড়া বিক্রি না হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”

স্থানীয় মাদরাসা ও এতিমখানা সংশ্লিষ্টরা জানান, কোরবানির চামড়ার অর্থ তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বাজারে ক্রেতা সংকট ও কম দামের কারণে প্রতিষ্ঠানগুলো আর্থিক অনিশ্চয়তায় পড়েছে।

এদিকে সরকার কাঁচা চামড়ার দাম নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন নেই বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা, আড়ত ও বাজার ব্যবস্থাপনার অভাবে প্রতি বছরই চামড়ার বাজারে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তারা দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর