এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান

শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট বৃহস্পতিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার পিরিজপুর  কিশোরী সংলাপ কেন্দ্রে এ প্রশিক্ষণ প্রদান করেন কৃষি উপ-সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান। এ প্রশিক্ষণে এসআরজির ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা হতে আগ্রহী ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের আধুনিক পদ্ধতি, সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং জৈব কৃষিতে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কারিগরি ও মাঠপর্যায়ে সহযোগিতা করেন কারিতাস বাংলাদেশ সীডস কর্মসূচির মাঠ সহায়ক সুলভ দফো। পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জৈব সার উৎপাদন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

Tag
আরও খবর