ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

ভূমিকম্পে মৃত্যু বেড়ে প্রায় ৫ হাজার, কী ঘটছে তুরস্ক-সিরিয়ায়?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-02-2023 05:32:52 am

ফাইল ছবি


◾ আন্তর্জাতিক ডেস্ক 


তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতোমধ্যে মৃতের সংখ্যা পাঁচ হাজারের কোটা ছুঁইছুঁই করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কে মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে। আর সিরিয়ায় এই সংখ্যা দেড় হাজারের বেশি। মৃতের সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারণা করছে, ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা পৌঁছতে পারে ২০ হাজারে।


ভূমিকম্পে ঘটনায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এসব মানুষের বেশির ভাগই ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। হতাহত ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকর্মীদের অভিযান চলছে। খবর বিবিসির


সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে।


এরপর সোমবার দুপুরে ও বিকালে আরও দুইবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরমধ্যে তুরস্কের স্থানীয় সময় সোমবার দুপুরে ৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানে বলে জানায় তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি)।


আর বিকেলে ৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কের মধ্যাঞ্চলে আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস।


এদিকে তুরস্কের ভূমিকম্প দুর্গত এলাকায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিবিসি। পূর্বাভাসে বলা হয়েছে, দুর্গত এলাকায় দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রাতের বেলা তা আরো কমে যেতে পারে। এছাড়া ওই এলাকা ৩ থেকে ৫ সেন্টিমিটার গভীর তুষারে ঢেকে যেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। তুরস্কের উত্তরের পাহাড়ি এলাকায় বেশি তুষারপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেখানে ৫০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।


তুর্কি সেনাবাহিনীসহ হাজার হাজার উদ্ধারকর্মী দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত তুরস্কে ৭ হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।


বিধ্বস্ত ভবনের নিচ থেকে এখনও আসছে বাঁচার আকুতি। এসব ভবন এতটায় ধ্বংস হয়েছে যে তাদেরকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। বাঁচার আকুতি শুনতে পেলেও অনেকের কাছে পৌঁছতে পারছেন না তারা।


বিভিন্ন দেশের সেনা ও উদ্ধারকারী বাহিনী তুরস্কে পৌঁছেছে এবং অনেক দেশের বাহিনী রওনা করেছে। এছাড়া প্রয়োজনীয় সহায়তা নিয়েও হাজির হচ্ছে অনেক দেশ।

আরও খবর