বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামাই আহত, শ্বশুর গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে শ্বশুরের আক্রমনে জামাই জাহাঙ্গীর আলম মিষ্টার (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলম মিষ্টারের শ্বশুর আবু বকর সিদ্দিক (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২ তার দিকে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মিষ্টারের সাথে বেশ কিছু দিন ধরে তার শ্বশুর আবু বকর সিদ্দিকের বিরোধ চলে আসছিল। এঘটনাকে কেন্দ্র করে সোমবার বেলা ১২ তার দিকে আবু বকর সিদ্দিক ও তার ২ ছেলে জাহাঙ্গীর আলম মিষ্টারের উপর আক্রমণ করে। এতে জাহাঙ্গীর আলম মিষ্টার গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহত মিষ্টারকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে জাহাঙ্গীর আলম মিষ্টার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শ্বশুর আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূইয়া বলেন, এ ব্যাপারে ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর