ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাফায়াত হোসেন সিয়াম।



আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)। 

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতৃত্ব, শিক্ষার্থী, সমাজকর্মী ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। কনফারেন্সটির মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে নেতৃত্ব, মানবাধিকার, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে সম্পৃক্ত করা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্সে বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা, উদ্ভাবনী চিন্তা ও সামাজিক উদ্যোগ তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তোলা এবং বৈশ্বিক সমস্যা সমাধানে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার মাধ্যমে তিনি বাংলাদেশের যুবসমাজের সম্ভাবনা, নেতৃত্ব ও ইতিবাচক উদ্যোগগুলো বিশ্বদরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

তরুণদের মতে, শাফায়াত হোসেন সিয়ামের এই অর্জন অন্যান্য তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। বিশেষ করে যুব নেতৃত্ব, সামাজিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পৃক্ততায় আগ্রহী তরুণদের জন্য এটি একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্স বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণে আয়োজিত একটি বৈশ্বিক সম্মেলন, যেখানে যুব নেতৃত্ব ও Sustainable Development Goals (SDGs) নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

আরও খবর