অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কুলিয়ারচরে এক যুবকের মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে আটক পাঁচ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোঃ হানিফ মিয়া (৩৪) নামে সমিল শ্রমিক ও কাঠ ব্যবসায়ী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন একটি পতিত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হানিফ মিয়া ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার টুকু মিয়া বাড়ির মোঃ ইব্রাহিমের ছেলে। তিনি পেশায় একজন সমিল শ্রমিক ও কাঠ ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লসকর মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত আনুমানিক ১২টার দিকে হানিফ তার স্ত্রী আয়েশার মোবাইল ফোনে কল করে বলেন, আমাকে বাঁচাও, জাকির হোসেনরা আমাকে মেরে ফেলবে। এরপর পরিবারের সদস্যরা দ্রুত লসকর মিয়ার বাড়িতে ছুটে গেলেও বাড়ির সব গেট বন্ধ থাকায় বাড়ির ভিতরে ডুকতে পারেনি কেউ। পরে স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হানিফকে খোঁজাখুঁজি করে লসকরের বাড়ির প্রায় দুইশত ফুট পূর্ব পাশে একটি পতিত ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে কুলিয়ারচর থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা দাবি করেন, এই ঘটনার পর লসকর মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে অভিযুক্ত জাকির হোসেনসহ অন্যরা পালিয়ে যান। অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকসহ একাধিক অপরাধের মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা লসকর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় বিল্ডিং ঘরের ভিতরে ও বাহিরে একটি মোটরসাইকেলে আগুন ধরতে দেখা যায়। এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, লসকরের ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবাসার সাথে জড়িত। সে ফরিদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। তার বিরুদ্ধে চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। স্থানীয়দের ধারণা, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরীফ উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে  মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৪০ মিনিট আগে