অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

ঢাকা উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে কুলিয়ারচরে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের কৃতি সন্তান মো. আদিল মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজারে অবস্থিত গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলের তোড়া ও মালা পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় মো. আদিল মিয়াকে  বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক ভাবে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদল এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মুশিউর রহমান। 

গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রকিবুল মোমেন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির তাঁতবিষয়ক সম্পাদক শামসুল আলম এলেম, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সদস্য মো. দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম এবং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক হাসান প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা, বিএনপির মিডিয়া সেলের কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এর আহ্বায়ক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আহমেদ সিফাত, স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. হেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে আহ্বান জানান। একই সঙ্গে তারা তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় আদিল মিয়াও বলেন, ঢাকায় যে কোনো প্রয়োজনে এলাকার মানুষ তার কাছে সহযোগিতা চাইলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

গত ৪ এপ্রিল ২০২৬ ইং তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মো. আদিল মিয়াকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

বর্ণাঢ্য আয়োজন এর আগে দুপুরে ঢাকা থেকে কুলিয়ারচরের উদ্দেশ্যে রওনা হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর বাজারে পৌছালে ফুলের মালা পড়িয়ে তাকে বরণ করে নেয় নেতা কর্মীরা। এ সময় শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

ম. আদিল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দেরিয়াকান্দা গ্রামের কৃতি সন্তান। তিনি মৃত মো. গোলাপ মিয়া ও মোছা. হালিমা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবার বড় তিনি।


আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৪০ মিনিট আগে