উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

চল্লিশোর্ধ্বদের দাপটে প্রীতি ফুটবল ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের জয়

চল্লিশোর্ধ্বদের দাপটে প্রীতি ফুটবল ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের জয় “একটি ফুটবল, একটি পৃথিবী” এবং “মাদক নয়, ফুটবল হোক খেলার সঙ্গী”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ নেয় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ী এবং মমিন খাঁর হাট সোনালী অতীত ক্লাব, ফরিদপুর। শনিবার (৯ মে) বিকেলে উপজেলার উজানচর জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ২-০ গোলে ফরিদপুরের মমিন খাঁর হাট সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন বিএম রনি ও কেএম সোহেল। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মোঃ জাহিদুল ইসলাম। প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করে মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংগঠন, ফরিদপুর। খেলা শেষে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। ম্যাচ শেষে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের দলনেতা মোঃ জহিরুল ইসলাম এবং মমিন খাঁর হাট সোনালী অতীত ক্লাবের দলনেতা মোঃ ফরহাদ হোসেন বলেন, “জয়-পরাজয় বড় বিষয় নয়, অংশগ্রহণই মূল কথা। তরুণ প্রজন্মকে মাঠমুখী রাখা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তারা আরও বলেন, এ খেলায় অন্যতম আকর্ষণ ছিল অধিকাংশ খেলোয়াড়ের বয়স চল্লিশের বেশি হওয়া। বয়সকে হার মানিয়ে মাঠে তাদের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের মুগ্ধ করেছে।
আরও খবর