ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2026 09:08:55 pm

মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত মানবতাবিরোধী, অন্যায় ও ন্যায়বিচারবিরোধী কোনো অপরাধকেই তামাদি হতে দেবে না সরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।


তিনি বলেছেন, এসব অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার উদ্যোগী হলেও বাস্তবায়নের জন্য রাজনৈতিক ও সামাজিক সব শক্তির সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক শক্তি ও সামাজিক শক্তি কখনো সমান নয়; একটি রাজনৈতিক দল তখনই সফল হয়, যখন দলমতের বাইরে বৃহত্তর সমাজের কাছেও গ্রহণযোগ্যতা পায়।


শুক্রবার (৮ মে) সন্ধ্যায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক সময় নিজেদের সংগঠিত বলয়ের ভেতর দাঁড়িয়ে বৃহত্তর সমাজের শক্তিকে উপলব্ধি করতে ব্যর্থ হন। অথচ জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে দেশের মানুষ বারবার ঐক্যবদ্ধ হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তাই হয়েছে। এসব ক্ষেত্রে গোটা জাতি এক হয়ে দাঁড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এই ঐক্যই দেশের সবচেয়ে বড় শক্তি।


শাপলা চত্বরের শহীদদের স্মরণ করে তিনি বলেন, জাতীয় সংসদে তাদের প্রতি যে শ্রদ্ধা জানানো হয়েছে, তা আরও অর্থবহ করতে সংসদের শোক প্রস্তাব ও সদস্যদের বক্তব্য একত্র করে বিএনপির চেয়ারম্যান ও দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। যেই কারণে সংসদে শাপলার শহীদদের স্মরণ করা হয়েছে, সেই কারণেই তাদের প্রতি জাতির দায়িত্বও পালন করা হবে।


তথ্যমন্ত্রী বলেন, শাপলা, জুলাই, ১৯৫২ কিংবা ১৯৬৯- সব আন্দোলন ও আত্মত্যাগের সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশ, দেশের ধর্মীয় মূল্যবোধ, সার্বভৌমত্ব ও স্বনির্ভরতা। কে ক্ষমতায় আছে বা নেই, তার চেয়ে বড় বিষয় হলো জাতীয় লক্ষ্য ও ঐক্যকে ধরে রাখা। এই ঐক্য বজায় রাখতে পারলেই দেশপ্রেমের কারণে প্রাণ দেওয়া সব শহীদের প্রতি প্রকৃত দায়িত্ব পালন করা সম্ভব হবে।


শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলি কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির আব্দুল কাইয়ুম সোবহানী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।

আরও খবর