দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই ঢাকা কলেজে ‘স্টাডি ইন সাউথ কোরিয়া ২০২৬’ সেমিনার: উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার ‎চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত: ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা খরিয়াটিতে ছাদে স্যানিটারিং এর কাজের মিস্ত্রীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যু দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন সবার আগে সানন্দবাড়ী (SAS) রাজবাড়ীর বরাটে প্রদর্শনী প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত মধুপুরে নিহত চার গারো পরিবার পেল নগদ এক লক্ষ টাকার আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ ‎মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি: নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত আদমদীঘিতে ৩৭৯০ কৃষক পেলেন বিনামুল্যে ধান ও সবজি বীজ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা পলাশে মাইক্রোবাস চালক নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা ‎মেঝো মেয়ে ও অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক গোয়ালন্দে বিটুমিন কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোয়ালন্দে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাননাশের হুমকি।। পরিবারে আতঙ্ক চৌদ্দগ্রামে ২ কেজি গাঁজাসহ যুবক কে আটক পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ'র তিন সদস্য আটক

সড়ক ও রেলপথের আশেপাশে হবে না পশুর হাট : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2026 02:41:08 pm

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মহাসড়ক এবং রেললাইনের অতি সন্নিকটে কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।


বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশনে ডিসিদের দেওয়া এমন নির্দেশনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি জানান, অতীতে সড়কের ওপর হাট বসানোর ফলে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সমন্বিতভাবে এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে যাতে কোনোভাবেই চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।


পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বড় বড় হাটগুলোতে জালিয়াতি রোধে পুলিশের বিশেষ নজরদারি থাকবে এবং প্রয়োজনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। হাটে জাল নোট শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় মেশিন সরবরাহের পাশাপাশি ব্যাংকগুলোকেও সক্রিয় থাকতে বলা হয়েছে। এছাড়া যত্রতত্র হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


কোরবানির পশুর চামড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে তিনি বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এই সময়ে কোনো চামড়া ঢাকার অভিমুখে আনা যাবে না। এর ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে। এজন্য চামড়া সংরক্ষণের প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।


ঈদযাত্রায় সড়ক ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে বলে মন্ত্রী। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে এবং যে সমস্ত ফেরিঘাট দিয়ে যাত্রীরা যাতায়াত করেন সেখানে নৌ-দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও নৌ-পরিবহন বিভাগকে সচেতনতামূলক কার্যক্রম ও মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত এবং ঘরমুখী মানুষের স্বস্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সকল সংস্থাকে হারমোনিয়াস কো-অপারেশন বা সুসমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও খবর

6a3a18e161bce-230626112553.webp
চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে