শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক মাঠে ১ মে ২০২৬ শুক্রবার কারিতাস শ্রীবরদী ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোর-২’ প্রকল্পের সহায়তায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন এবং এক প্রাণবন্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়মনগর প্যারিসের পাল পুরোহিত রেভা ফাদার লরেন্স রিবেরু, সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিবি বোর্ডের সাবেক সম্মানিত সদস্য মি. অঞ্জন আরেং। এছাড়াও উপস্থিত ছিলেন মরিয়মনগর প্যারিসের ভাইস-চেয়ারম্যান ও সহকারী প্রধান শিক্ষক মি. অর্নাসন চাম্বুগং, ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় তিন শতাধিক স্থানীয় জনগণ। অনুষ্ঠানের শুরুতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে আয়োজিত হয় ফুটবল প্রতিযোগিতা। এতে বিভিন্ন এলাকার চারটি দল অংশগ্রহণ করে। রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মরিয়মনগর মিশন হোস্টেলের দল বিজয় অর্জন করে এবং রানার্সআপ হয় মরিয়মনগরের মাদগ্রিক ক্লাব। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ধরনের আয়োজনকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মি. রুনু নকরেক। সার্বিক সহযোগিতায় ছিলেন কারিতাস ‘আলোক কোরে-২’ প্রকল্পের মাঠ কর্মকর্তা মি. অতুল ম্রং, রুমেল মৃসহ অন্যান্য স্টাফবৃন্দ।

Tag
আরও খবর