আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও।

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও। লাখাই উপজেলার ওপর দিয়ে গত সোমবার দিবাগত রাতে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে উপজেলার বেশ কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হওয়াসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) দুপুর বেলা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম । পরিদর্শনকালে তিনি উপজেলার ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এসময় উপজেলার হোসেনপুর, করাব গ্রামে ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের দুর্ভোগ দেখে তিনি তাদের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। ইউএনও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রণয়ন করা হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি বরাদ্দ অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মানসিকভাবে ভেঙে না পড়ে ধৈর্য ও সাহসের সাথে এই দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানান। পরিদর্শন কালে স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর