শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। 


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। উদ্বোধন শেষে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।


র‌্যালি শেষে জেলা ও দায়রা আদালতের এজলাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বাহাউদ্দিন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা।


এছাড়াও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও এম কে মুরাদুজ্জামান, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবসহ অন্যান্যরা। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) নূর-ই-জাহিদ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া ও সিনিয়র সহকারী জজ কাজী নুসরাত আরিফ। এতে আরও বক্তব্য দেন প্যানেল আইনজীবী অ্যাডভোকেট হরিদাস সাহা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম মমিন এবং সুবিধাভোগী মোছা. পুতুল বেগম।


আলোচনা সভায় জানানো হয়, গত এক বছরে জেলা লিগ্যাল এইড অফিসে মোট ৮১১টি মামলা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সংক্রান্ত আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮৭টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং এডিআরের মাধ্যমে সফলভাবে নিষ্পত্তি হয়েছে ২৩৩টি বিরোধ। বর্তমানে ২৯১টি মামলা নথিভুক্ত রয়েছে এবং ২০০টি মামলা বিচারাধীন অবস্থায় আছে। এছাড়া ১,০২৩ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে।


এডিআরের মাধ্যমে ১১৯টি চলমান মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে মোট ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯০০ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিরোধে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি ও জমি পুনরুদ্ধার করে দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে বিচারক, আইনজীবী, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এবং বিচারপ্রার্থী জনগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর