শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

২৬ শিক্ষাবর্ষের ১ম অভিভাবক সমাবেশের আয়োজন করলো শান্তিগঞ্জের ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসার আয়োজনে প্রথম অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দপুরস্থ মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ প্রেসক্লাব ও দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে এবং আক্তাপাড়া (মিনাবাজার) আলহেরা অ্যাকাডেমির প্রিন্সিপাল দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। প্রধান বক্তা ছিলেন সিলেট জজকোর্টের সহকারী প্রসিকিউটর অ্যাডভোকেট ইয়াসিন খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হাফেজ আবু খালেদ, নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল হাকিম এবং মাদ্রাসার পরিচালক কাজি নুরুল হক। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার থেকেই সঠিক দিকনির্দেশনা দিতে হবে। তারা আরও বলেন, ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি ভবিষ্যতে কামিল (স্নাতকোত্তর) পর্যায়ে উন্নীত করতে হলে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিউদ্দীন। এছাড়া আরও বক্তব্য দেন সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও অভিভাবক শেলি বেগম। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম আল মাদানি। এসময় উস্তার আলী, রিহান উদ্দীন, মঈনউদ্দীন, মুজিবুর রহমান, মখদ্দুস আলী, মখলিছ মিয়া, নুরুল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও খবর