পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

পরীক্ষাকেন্দ্রের সতর্কীকরণ ব্যানারে ভুলের ছড়াছড়ি, 'পরীক্ষা' বানানেও ভুল !



জামালপুরের ইসলামপুরে এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রগুলোতে নকল নিরুৎসাহিত করার লক্ষ্যে টানিয়ে দেওয়া হয়েছে সতর্কীকরণ ব্যানার। কিন্তু এসব ব্যানারে লেখা বাক্য গঠন ও বানান ভুলের কারণে বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। 



গত মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় সারা দেশের ন্যায় উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের মধ্যে নকলের প্রবণতা দূর করতে নিজ নিজ কেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন ধরনের সতর্কতামূলক দিকনির্দেশনা লেখাসংবলিত ব্যানার কেন্দ্রের প্রধান ফটকে টানিয়ে হয়। নকল প্রতিরোধে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রচারণার এসব ব্যানারে ’পরীক্ষা’ শব্দসহ ভুলের ছড়াছড়ি দেখা গেছে। ভুল বানানে ভরা ব্যানার দেখে পরীক্ষার্থীসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে মন্তব্য করেছে সচেতন মহল। মনোবিদেরা বলছেন, বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। 


সরেজমিনে দেখা গেছে, শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রের ফটকে নকল নিরুৎসাহিত করতে টানিয়ে দেওয়া ব্যানারে খোদ ‘পরীক্ষা’ শব্দটি লেখা হয়েছে ‘পরিক্ষা’ বানানে। বিসমিল্লাহির রাহমানির রাহিম বাক্যে ’রাহিম’ শব্দটি লেখা হয়েছে ’রাহীম’। ’এসএসসি’ শব্দটিও লেখা হয়েছে ’এস এস সি’। এ ছাড়া ’বাউন্ডারি’ শব্দ লেখা হয়েছে ’বাউন্ডারী’ ’দাঁড়ানো’ শব্দটি লেখা হয়েছে ’দাড়ানো’ এবং ’হাইস্কুল’ শব্দটি লেখা হয়েছে ’হাই স্কুল’। এ ছাড়া ওই বাক্যটিতে যতিচিহ্ন ব্যবহার করা হয়নি। 


ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের ফটকে টানিয়ে দেওয়া ব্যানারে ’নকলমুক্ত’ শব্দটি ভুলভাবে লেখা হয়েছে ’নকল মুক্ত’। ’পরীক্ষাকেন্দ্র’ শব্দটি লেখা হয়েছে ’পরীক্ষা কেন্দ্র’ এবং কেন্দ্রকোর্ড শব্দটিও লেখা হয়েছে ’কেন্দ্র কোর্ড’। 


এ ছাড়া ’মোবাইল ফোন, ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’ বাক্যটিতে একদিকে ব্যবহার করা হয়নি যতিচিহ্ন। অন্যদিকে ’সম্পূর্ণ’ শব্দটি প্রয়োগ করায় বাক্যটি ব্যাকরণসিদ্ধ হয়নি। 



সরকারি ইসলামপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহমুদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ’পরীক্ষা’ শব্দটি ’পরিক্ষা’ লেখা হলে, সেটা ভুল। 



ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিবের দায়িত্বে থাকা মরাকান্দি নছিমুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. এনামুল হক বলেন, ’ব্যানারে লেখা ভুল হয়েছে কি না, সেটা আমার নজরে পড়েনি।’ 



শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে সচিবের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ’লেখা ভুল হয়েছে কি না, সেটা ব্যানার দেখে বলতে হবে।’ 



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, কল রিসিভ করে সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার বলেন, ’পরীক্ষাকেন্দ্রে টানানো ব্যানারে ভুলভাবে লেখা হয়েছে কি না, সেটা খোঁজ নিয়ে ভুল সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’ 


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হেফজুল বারী বলেন, ’শিশুরা অনেক কিছুই দেখে শেখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে, তা-ই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে যাত্রাপথে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না।’ 


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যত্রতত্র বাংলা বানানের ভুল ভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে বেরিয়ে আসার ব্যাপারে উদ্যোগী হওয়া অত্যাবশ্যক।’

আরও খবর




6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৫৩ মিনিট আগে