শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সনদের সমন্বয় সভা অনুষ্ঠিত বৃষ্টি নামলেই স্বস্তি মাদক উদ্ধার ও গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে সাফল্য, পুরস্কৃত জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রধানের বিরুদ্ধে বরখাস্ত হওয়া পোর্টারের অভিযোগ নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে অপকর্ম, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে অপকর্ম, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে অপকর্ম, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ হাসপাতালের এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর হুমায়ুন কবিরের বিরুদ্ধে কাজে অনুপস্থিত, ই, পি, আই টিকা, পরিচ্ছন্ন কর্মীর নিয়োগ, স্বাস্থ্য সহকারী নিয়োগকৃতদের সার্ভিস বুক চালুর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার কাগজপত্র সঠিক পাওয়ায় বিভাগীয় পরিচালক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

জানা যায়, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী হুমায়ুন কবির মিলনের বিরুদ্ধে ই,পি,আই টিকা দেওয়ার নামে শিশুদের অভিভাবক থেকে টাকা আদায়, পরিচ্ছন্ন কর্মী নিয়োগের নামে কতিপয় উর্ধ্বতন কর্মকর্তার প্রতিনিধি ও স্বয়ং ৩৪ জন স্বাস্থ্য সহকারীর নিয়োগ প্রাপ্তদের থেকে সার্ভিস বুক চালু করতে ৪০ হাজার টাকা থেকে ১লক্ষ টাকা পর্যন্ত আদায় করেন।এছাড়া কর্মস্থলে উপস্থিত না থেকে আস্থাভাজনকে দিয়ে টিকা কার্যক্রম পরিচালনা করে নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে নানা রকম অপকর্মে লিপ্ত থাকে। ঐ স্বাস্থ্য সহকারী পরিচ্ছন্ন কর্মী ও সার্ভিস বুকে চালুর নামে টাকা, এবং ইপিআই টিকা দেওয়ার সময় কাজে অনুপস্থিত থেকে অভিবাবক থেকে যে টাকা আদায় করেছে বিষয়টি ধরা পড়ায় টি এইচ ও হাছান খায়ের চৌধুরীর মাধ্যমে কিছু কিছু টাকা ফেরত দিতে বাধ্য হয়। অবশিষ্ট টাকা ফেরৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অদ্যবদি ফেরৎ দেওয়া হয় নি।

পরিচ্ছন্ন ভুক্তভোগী ফয়েজ আহম্মদ বলেন, আমার নিকট ৮০ হাজার টাকা দাবি করার পর আমি ৪০ হাজার টাকা হুমায়ুন কবির মিলন ও ঠিকাদারের সহকারী রিয়াজ আহম্মদের নিকট প্রদান করি। এরপর আমাকে বেগমগঞ্জে কাজ দেওয়ার কথা বলে আমাকে সেনবাগ স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। কারন জানতে চাইলে আমাকে বলে ১০ দিন সেনবাগ কাজ কর এরপর বেগমগঞ্জে নিয়ে আসব। কিন্তু ৩ মাস ধরে চাকরি করার পরও কোন সাড়া শব্দ দেয়নি। উল্টো হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে চাকরিও যাবে শারিরীক ভাবে পেটানো হবে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাছান খায়ের চৌধুরী বলেন, স্বাস্থ্য সহকারী হুমায়ুন কবির মিলনের বিরুদ্ধে ডিডি মহোদয় চিঠির মাধ্যমে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদনের জন্য নির্দেশ দেন। সেমতে ভুক্তভোগীদেরকে তদন্ত কমিটির সামনে ডাকা হয়। অনেকের জবান বন্দি শুনে হতাশ হয়ে পড়ি। কারন উক্ত স্বাস্থ্য কর্মীর এতটা অপরাধের সাথে জড়িত আগে জানিনি। তদন্ত কমিটি প্রতিবেদন আকারে নোয়াখালী জেলা সিভিল সার্জন ও ডিডি মহোদয়ের নিকট পাঠানো-হবে। সেমতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিবে সে অনুযায়ী কাজ করবে।

আরও খবর


deshchitro-6a2b15db21b92-120626020859.webp
বৃষ্টি নামলেই স্বস্তি

১৩ ঘন্টা ৩ মিনিট আগে