পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

ঘোড়াশাল পেট্রোল পাম্পে তেল সরবরাহ না থাকায় যানবাহন চালকরা চরম দুর্ভোগে

ঘোড়াশাল পেট্রোল পাম্পে তেল সরবরাহ না থাকায় যানবাহন চালকরা চরম দুর্ভোগে

‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)


‎                       যুক্তরাষ্ট ও ইরানের

যুদ্ধ পরিস্থিতি বন্ধ থাকলেও কাটছে না জ্বালানি তেলের সংকট। সারা দেশের মতো পলাশ উপজেলার ঘোড়াশাল তেলের পাম্পে দেখা দিয়েছে তীব্র তেল সংকট।  পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তির পরে ও পরিবহন চালকেরা পাচ্ছে না কোন তেল। পলাশ উপজেলার  ঘোড়াশাল এলাকায় অবস্থিত একমাত্র পেট্রোল পাম্পে টানা পাঁচ দিন ধরে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।


‎         স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশাল নাজমুল সিএনজি পাম্পে গত পাঁচ দিন ধরে জ্বালানি তেল না থাকায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছে না। অনেককে বাধ্য হয়ে দূরের পাম্পে গিয়ে তেল নিতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে অতিরিক্ত খরচও।


‎               স্থানীয় চালকেরা অভিযোগ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে। পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এতে ব্যক্তিগত ও পেশাগত কাজ ব্যাহত হচ্ছে।


‎            অন্যদিকে, তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় অনেকে আগাম তেল মজুদ করে রাখছেন বলে অভিযোগ উঠেছে। শুধু সাধারণ মানুষই নয়, কিছু পাম্প মালিক ও ব্যবসায়ীও নানা উপায়ে তেল মজুদ করছেন বলে স্থানীয়দের ধারণা। এতে কৃত্রিম সংকট আরও প্রকট হয়ে উঠছে।


‎          ১০ এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার ঘোড়াশাল নাজমুল সিএনজি পাম্পে গিয়ে দেখা যায়, ফুয়েল ডিসপেন্সারের গায়ে তেল নেই লেখা টানানো রয়েছে। পাম্পের কর্মকর্তা জুয়েল জানান, গত পাঁচ দিন ধরে আমাদের পাম্পে তেল সরবরাহ নেই। সরবরাহ কমে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে তিনি জানান।

Tag
আরও খবর