গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

গোয়ালন্দে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে জখম, ছেলে আটক

গোয়ালন্দে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে জখম, ছেলে আটক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নেশার টাকার জন্য এক যুবক তার মাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল )রাত ৩টার দিকে উপজেলার ক্ষুদিরাম সরকার পাড়া, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত শিখা রানী ঘোষ (৪০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে গোবিন্দ ঘোষকে (১৯) আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় ২০-২২ বছর আগে শিখা রানী ঘোষের সঙ্গে সুজিত মন্ডলের বিয়ে হয়। তাদের ঘরে একমাত্র ছেলে গোবিন্দ ঘোষের জন্ম হয়। জন্মের কিছুদিন পরই স্বামী তাকে ছেড়ে চলে গেলে শিখা রানী পিত্রালয়ে বসবাস শুরু করেন এবং একাই ছেলেকে বড় করেন। অভিযুক্ত গোবিন্দ ঘোষ কিশোর বয়স থেকেই নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে তার ঝগড়া-বিবাদ হতো। সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বাড়িতে ফিরে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে রাতের খাবার না খেয়েই মায়ের ঘরে শুয়ে পড়ে। এরপর শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় মায়ের ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। শিখা রানীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত গোবিন্দ ঘোষকে ঘরের ভেতরে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা, বিছানার চাদর এবং চুলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
আরও খবর