রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরায় কনক চাঁপা আর্ট একাডেমির ৩য় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত২০২৬


মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধে শিশুদের চিত্রাঙ্কন, গান ও নৃত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটায় লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কনক চাঁপা আর্ট একাডেমির ৩য় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


শিশুদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহী করে তুলতে এই আয়োজন করা হয় পেট্রা বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে। এতে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ষাট শতাধিক শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন, গান ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা কামাল (কনক চাঁপা) ও লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব মোঃ জাকিরুর ইসলাম। 

বিশেষ অতিথি শিল্পী বিথী, প্রমোশন অফিসার পেট্রা প্রোডাক্টস বাংলাদেশ।


বিশেষ অতিথি হিসেবে আছেন বাবু স্বপন কুমার বিশ্বাস বিশিষ্ট গানের সংগীত শিল্পী বাংলাদেশ বেতার,

বিশেষ অতিথি সঞ্জয় বাপ্পী সহকারী শিক্ষক লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়,

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম।


আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে শিশু-কিশোরদের শৈশব দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছে। মোবাইল ফোন, ভিডিও গেম ও ইন্টারনেটের প্রভাব তাদের শৈল্পিক চিন্তাশক্তিকে ধীরে ধীরে গ্রাস করছে। এই প্রেক্ষাপটে চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্যের মতো সাংস্কৃতিক চর্চা শিশুদের সৃজনশীল ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে বিশেষ ভূমিকা রাখে।


কনক চাঁপা আর্ট একাডেমি নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। আয়োজকরা আশাবাদী, সাংস্কৃতিক চর্চার এই ধারাবাহিকতা আগামী দিনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে একটি সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করবে।

Tag
আরও খবর