কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ঘোড়াশাল - পলাশ সারকারখানায় ২৭ দিন পর উৎপাদন শুরু

‎ঘোড়াশাল-পলাশ সারকারখানায় ২৭ দিন পর উৎপাদন শুরু
‎
‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
‎
‎

‎                     নরসিংদী সহ সারা দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারনে দক্ষিন-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তর পরিবেশবান্ধন ২৮০০ মেঃটন দৈনিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত  ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন ২৭ দিন বন্ধ থাকার পর ৩১ মার্চ সন্ধায় গ্যাস পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে সারকারখানা কর্তৃপক্ষ।

‎

‎                      ২ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার কারখানার মহা-ব্যাবস্থাপক (প্রশাসন) ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। গত ৪ মার্চ বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করা হয়। ২৭ দিন সারকারখানা গ্যাস সংকটের কারনে বন্ধ থাকার পর পূনরায় ৩১ মার্চ সন্ধায় গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়। গ্যাস পাওয়ার পর ৫ থেকে ৬ দিন সময় লাগে সার উৎপাদনে আসতে। ৪ কিম্বা ৫ এপ্রিল পুরোপুরি সার উৎপাদনে আসবে বলে আশা প্রকাশ করেন কারখানার মহা-ব্যাবস্থাপক (প্রশাসন) ফখরুল আলম।

‎

‎                কারখানা সূএে জানা যায়,পুরো শতভাগ উৎপাদনে চালু ছিল এ সারকারখানাটি । উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২৮০০ মেঃটন সার  উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সারকারখানার সার উৎপাদন সম্পূর্নভাবে গ্যাস নির্ভর একটি প্রক্রিয়া। সূএে আরও জানা যায় সারকারখানাটিতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।

Tag
আরও খবর