নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কালিগঞ্জে নলতা হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, শাস্তির দাবি




সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ঘোড়াপোতা মোড়ে অবস্থিত নলতা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে। ভুক্তভোগী রোগী জাফরিন আক্তার ও তার পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার ঘোনাপাড়া গ্রামের ওমর ফারুকের স্ত্রী জাফরিন আক্তার প্রসব ব্যথা নিয়ে গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে ওই হাসপাতালে ভর্তি হন। সেখানে খণ্ডকালীন চিকিৎসক ডা. নাসরিন নাহার ২০ হাজার টাকার বিনিময়ে অনুমোদনবিহীন অপারেশন থিয়েটারে সিজার অপারেশন করেন বলে অভিযোগ রয়েছে।

অপারেশনের পর থেকেই রোগীর ক্ষতস্থানে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরবর্তীতে ১৭ ডিসেম্বর আবারও হাসপাতালে নিয়ে গেলে দ্বিতীয়বার অপারেশন করা হয়। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতি ঘটে। অভিযোগ রয়েছে, পরবর্তীতে চিকিৎসা না দিয়ে রোগীর সাথে দুর্ব্যবহার করে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়।

এ অবস্থায় রোগীর জীবন রক্ষার্থে তাকে সাতক্ষীরার বুশরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম পুনরায় অপারেশন করে আগের চিকিৎসায় গুরুতর ত্রুটি ছিল বলে জানান।

ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে পরিচালক মিলন হোসেন দায় এড়িয়ে যান বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও তিনি দাবি করেন, চিকিৎসা বাবদ রোগীর স্বামীকে ১৩ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে এ দাবি অস্বীকার করে রোগীর স্বামী ওমর ফারুক বলেন, তারা কোনো টাকা পাননি।

এ ঘটনায় গত ২৮ জানুয়ারি সাতক্ষীরার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে ২ মার্চ ২০২৬ তারিখে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, অভিযুক্ত চিকিৎসককে রক্ষার জন্য প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসার কথা উল্লেখ করা হলেও এর কোনো প্রমাণ দেখানো হয়নি বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত চিকিৎসক ডা. নাসরিন নাহার বলেন, আমার জুনিয়র কোনো ডাক্তার কিভাবে আমার বিষয়ে তদন্ত করে? অন্যদিকে তদন্ত কমিটির প্রধান ডা. ডালিয়া আক্তার সাথী জানান, তিনি তার প্রতিবেদন জমা দিয়েছেন, বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে।

এদিকে অনুমোদনবিহীন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে একই চিকিৎসকরা চেম্বার করা এবং পরে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই তদন্ত করা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘুষের বিনিময়ে তদন্তকে প্রভাবিত করা হয়েছে। এর আগেও এই হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি নলতা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রকৃত মালিকানা নিয়েও এলাকায় নানা গুঞ্জন রয়েছে।

Tag
আরও খবর