বাঘায় বিশাল গাঁজার তাজা গাছ সহ একজন আটক রায়পুরে ৫ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ, দেখার কেউ নেই শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পলাশে বিএসটিআই এ-র অভিযান - ২০ হাজার টাকা জরিমানা ৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ পলাশে ছোট তারগাঁও সর: প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন

শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইয়ুথ ফর সুন্দরবনের উদ্যোগে এক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এ সভায় কমিউনিটি ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি), কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি), ইকোগাইড, শিক্ষক, ইমাম, পুরোহিত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে স্থানীয় জনগণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জোন টুরিস্ট পুলিশের এএসআই সঞ্জয় বর্মণ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন রূপান্তরের ইকো সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী গোলাম কিবরিয়া, ট্রেনিং ফ্যাসিলিটেটর খালিদ মিজান লামি এবং সাংবাদিক আব্দুল হান্নান।

বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বর্তমানে প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণে নানা পরিবেশগত হুমকির মুখে রয়েছে। এই দূষণ শুধু বনাঞ্চলের জীববৈচিত্র্যের জন্যই ক্ষতিকর নয়, বরং নদী-খাল, বন্যপ্রাণী এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তারা পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

ছবি- শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা ।  


Tag
আরও খবর