ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ: লঞ্চ ও বাস টার্মিনালে উপচে পড়া ভিড়


পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নাড়ির টান ছেড়ে আবারও কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। আজ সকাল থেকেই বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষের স্রোত দেখা গেছে লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় রূপ নিয়েছে জনসমুদ্রে।

বরিশাল নদী বন্দরে গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকেই ঢাকামুখী যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে টার্মিনাল এলাকা। পটুয়াখালী, ভোলা, বরগুনা এবং ঝালকাঠি থেকেও যাত্রীরা ছোট ছোট নৌযানে করে বরিশাল ঘাটে এসে ভিড় করছেন। লঞ্চের ডেক থেকে শুরু করে কেবিন—সবই কয়েক দিন আগে থেকেই বুকড হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে।

পটুয়াখালী থেকে আসা বেসরকারি চাকুরিজীবী রফিকুল ইসলাম বলেন, "রবিবার অফিস খুলবে, তাই একটু আগেই রওনা দিয়েছি। কিন্তু ঘাটে এসে দেখি মানুষের অভাব নেই। ডেক-এ জায়গা পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।"

পদ্মা সেতু চালু হওয়ার পর সড়কপথে যাতায়াত সহজ হলেও ফিরতি যাত্রার চাপে মহাসড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে অনেক রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।

যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নৌ-পুলিশকে তৎপর দেখা গেছে। অতিরিক্ত যাত্রী বোঝাই রোধে বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। তবে প্রচণ্ড গরম ও ভিড়ের কারণে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি সবচেয়ে বেশি হচ্ছে।

আরও খবর