ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি সম্মেলন, সম্মাননা পুরস্কারে ভূষিত ৪১ গুণীজন


দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান ২২ মার্চ ২০২৬, রবিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এর পক্ষে সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ। দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।


অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, শিল্প ও সংস্কৃতিতে খ্যাতিমান প্রযোজক ছটকু আহমেদ, মুক্তিযুদ্ধে মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, শিক্ষা ও সমাজকল্যাণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, শিল্প ও সংস্কৃতিতে বিশিষ্ট সঙ্গীত পরিচালক জাহিদ নিরব, পরিবেশে গবেষক ও পরিবেশবিদ কাজী হাসান, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ এবং শিক্ষা ও সমাজকল্যাণে ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশারকে সংবর্ধনা দেওয়া হয়।


এছারা গত ৫ মাসে বিভিন্ন বিষয়ে যারা সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এর মধ্যে অনুসন্ধানী প্রতিবেদনে বর্ষন মোহাম্মদ, বার্তা বিভাগে আবু নাসের লিমন, লিড নিউজে ত্বাইরান আবির, উপস্থাপনায় শাহিদুল হাসান শাওন, প্রশিক্ষক এর মধ্যে আতিকুর রহমান নয়ন, সাহিত্য বিভাগে মেহেদী হাসান হিমেল, রমজান মাহমুদ, ডিজিটাল বিভাগে ২৮ দিনে ২ কোটি ভিউ হওয়ায় সাইদ হাসান আফরান, মাল্টিমিডিয়া বিভাগে মোহাম্মদ ছিবগাতুল্লাহ, রাসেল সরকার, আসিফ বাধন ও সারোয়ার শরিফ সোহান, ফিচারে আল আমিন, অনিক শেখ, মোরসালিন রহমান, শেখ রাসেল ফখরুদ্দিন, আসলাম শেখ ও মোহাম্মদ ইয়ামিন, অনলাইনে সক্রিয়তে মো. শফিক ভূঞা, ফটোকার্ড এ ফরহাদ হোসেন জনি ও মিলন হাওলাদার, কৃষি বিষয়ে সিজান খান, ভয়েস আর্টিস্ট এ পিংকি রহমান, বিশেষ অবদানের জন্য খায়রুল ইসলাম হৃদয়, মিজানুর রহমান খান, আমিনুল ইসলাম মামুন, আসাদুজ্জামান, রাজু আহমেদ, রায়হান বাউল প্রমুখ।

আরও খবর