পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত, আহত এক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

রোববার (২২মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে কাঁঠালতলি এলসকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার দ্বাড়িয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮)। গুরুতর আহত অবস্থায় তাদের অপর বন্ধু জিৎকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। কুলিয়ারচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিজয় ও জাবির হোসেনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য বন্ধু জিৎ সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও খবর