দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

চিলমারীতে "স্নেহের পরশ ফাউন্ডেশনের" উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

চিলমারীঃ "স্নেহের পরশ ফাউন্ডেশনের" উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "স্নেহের পরশ ফাউন্ডেশনের" উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯শে মার্চ) সকাল ১১টার সময় "স্নেহের পরশ ফাউন্ডেশনের" উদ্যোগে, রানীগঞ্জ ইউনিয়নের "মদন মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়" মাঠে। প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি ও দুধের প্যাকেট) বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ফিরোজ কবির (পল্লী চিকিৎসক), দুর্যোগ ও ত্রান সম্পাদক নজরুল ইসলাম রিপন, ক্রিয়া সম্পাদক শ্রী পুলক চন্দ্র বর্ম্মণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। "স্নেহের পরশ ফাউন্ডেশন" এটা একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন। এর কার্যক্রম হচ্ছে বছরের কিছু সময় "অসহায় ও হতদরিদ্র" মানুষের পাশে দাঁড়ানো, (বন্যা, দুর্যোগ, শীত ও ঈদ) এর সময় সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানোই হল এই সংগঠনের মূল্য লক্ষ ও উদ্দেশ্য বলে জানান সংগঠন কর্তৃপক্ষ। ঈদ সামগ্রী হাতে পেয়ে কছিরন বেওয়া, বালিজান বেওয়া ও শামসুল হক বলেন, হামার গ্রামোত মেলা ধনি মানুষ আচে, তামরা গুলে কোন দিন কাহো সেমাই চিনি কিনি দেয় না। তোমরা গুলে দিলেন, হামরা গুলে দোয়া করি। তোমার অপিস ও তোমার গুলেক আল্লাহ অনেক ভালো করবে বাবা। আর তোমরা গুলে গ্রামের জন্য ভাল কিচু করবেন, হামরা গুলে মেলা দোয়া করি বাবা।
আরও খবর