কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

সংবাদপত্রের স্বাধীনতায় আমি বিশ্বাস করি - ড. মঈন খান ‎

সংবাদপত্রের স্বাধীনতায় আমি বিশ্বাস করি - ড. মঈন খান 

‎

‎

‎মোহাম্মদ মিনার হোসেন খান,পলাশ (নরসিংদী)

‎

‎          নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পলাশ আসনের সাংসদ ড. আবদুল মঈন খান বলেন,  সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের আয়না হিসেবে  উপাধি পেয়েছে এ কারণে যে, সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরে দেশকে উন্নতি ও সামনে এগিয়ে নিতে সহায়ক হয়।

‎
‎                 

আর সেজন্যই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশের জন্য আহ্বান জানিয়ে মঈন খান বলেন সংবাদপত্রের স্বাধীনতায় আমি বিশ্বাস করি। 

‎

‎                   ১৮ মার্চ ২০২৬ রোজ বুধবার সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


‎

‎                পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক নূরে-আলম রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির  সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন সহ স্হানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎

‎                  আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে  দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎

Tag
আরও খবর