৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের

ক্ষেতলালে উৎসবমুখর পরিবেশে বারুণী স্নান ও গঙ্গাপূজা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ​জয়পুরহাটের ক্ষেতলালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ত্রয়োদশ গঙ্গাপূজা ও বারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ (মঙ্গলবার) উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলেরঘাটে এই পুণ্যস্নানের আয়োজন করা হয়। ​ভোর থেকেই স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা শত শত পুণ্যার্থী তুলসীগঙ্গা নদীর তীরে সমবেত হতে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, চৈত্র মাসের এই বিশেষ তিথিতে গঙ্গাস্নান করলে জীবনের যাবতীয় পাপ, গ্লানি ও দুঃখ-দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। ​আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও বিলেরঘাটে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী পূজা-অর্চনা শেষে পুণ্যার্থীরা নদীতে স্নান করেন। অনেকে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণও করেন। ​তারা আরও বলেন, “আমরা বিশ্বাস করি এই তিথিতে গঙ্গা স্নান করে একমনে ক্ষমা প্রার্থনা করলে ঈশ্বর সব পাপ ক্ষমা করে দেন। তাই প্রতিবছরই এখানে লোকসমাগম বাড়ছে।” ​শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, স্কন্দ পুরাণে উল্লেখ আছে—চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রের যোগ হলে তাকে ‘বারুণী’ বলা হয়। সনাতন ধর্মমতে, হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। এই তিথিতে স্নান করলে শত সূর্যগ্রহণের গঙ্গাস্নানের সমান পুণ্য লাভ করা যায় বলে হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। ​সরেজমিনে দেখা যায়, স্নানোৎসবকে কেন্দ্র করে নদীর তীরে এক ছোটখাটো মেলার আয়োজন হয়েছে। স্থানীয়দের অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উৎসবটি নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Tag
আরও খবর
6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

৪ ঘন্টা ৪৮ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪ ঘন্টা ৫০ মিনিট আগে