যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় সচল করতে দেশগুলোর প্রতি তার সহায়তার আহ্বান আবারও পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, অনেক দেশ আমাকে বলেছে যে তারা সহায়তার জন্য এগিয়ে আসছে। তাদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে খুবই উৎসাহী, আবার কেউ খুব একটা আগ্রহী নয়।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি আরও যোগ করেন, ‘‘এমন কিছু দেশ আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করে আসছি। আমরা তাদের ভয়াবহ বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করেছি, অথচ তারা খুব একটা উৎসাহ দেখায়নি। আর এই উৎসাহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’’
তিনি আরও জানান যে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে।
ট্রাম্প বলেন, ‘‘৩০টিরও বেশি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করার মাধ্যমে আমরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে হুমকি সৃষ্টির যে সক্ষমতা তাদের রয়েছে, তার ওপর কড়া আঘাত হানছি।’’
তবে ট্রাম্প আরও যোগ করেন যে, প্রণালিটিতে বর্তমানে কোনো মাইন ফেলা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। সূত্র: রয়টার্স
১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩১ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৭ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে