নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে ভাড়াটিয়ার বাসা দখলের অভিযোগে মালিকের সংবাদ সম্মেলন



ঈশ্বরগঞ্জে পৌর সদরের ধামদী এলাকায় ভাড়াটিয়ার বাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বাসার মালিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত ফার্ম্মাসিস্ট ইসহাক মিয়া। শনিবার দুপুরে ইসহাক মিয়ার বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার পুত্রবধু সাজমুন্নাহার সাজু।  

লিখিত বক্তব্যে জানা যায়, সাজুর শ্বশুর ধামদী এলাকায় জমি ক্রয় করে একটি বাসা নির্মাণ করেন। বাসাটি ২০১৮ সালে ভাড়া নেন জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য মমতাজ জাহান মিতু। ভাড়া নেওয়ার পর ৩ বছর রশিদ মূলে নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন তিনি। পরবর্তীতে নিজেকে মালিক দাবি করে ২০২১ সাল থেকে বিভিন্ন অযুহাতে ভাড়া দেয়া বন্ধ করে দেন মিতু। ভাড়া না দিয়ে নিজেই মালিকানা দাবি করে দখলে রেখেছেন বাসাটি। বাসা ছাড়ার ব্যাপারে একাধিকবার লিগ্যাল নোটিশ প্রদান করা হলেও কোন জবাব না দিয়ে দখল করে রাখেন মিতু। বিষয়টিকে ধামাচাপা দিতে ভূয়া কাগজপত্র তৈরি করে এবং ইসহাক মিয়ার ছেলে রুবেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সাজু।

এবিষয়ে মমতাজ জাহান মিতু নিজেকে জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য দাবি করে বলেন, বায়নাপত্র করে টাকা দিয়ে বৈধভাবে বাসায় আছি। এখন আমাকে বাসা থেকে বের করতে বিভিন্ন প্রকার হুমকী দিচ্ছে এবং বাসায় একা পেয়ে আমার শিশু কন্যাকে ধষর্ণ ও হত্যার চেষ্টা করে ইসহাক মিয়ার ছেলে রুবেল। 

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, শিশু ধষর্ণ ও হত্যার চেষ্টা মামলা নিয়ে আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাসা অবৈধ দখলের বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর