দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক

পলাশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশানিধন কর্মসূচি অনুষ্ঠিত

পলাশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে  পরিচ্ছন্নতা ও মশানিধন কর্মসূচি অনুষ্ঠিত


‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)



‎                                নরসিংদীর পলাশে উপজেলা  প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ  প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশানিধনে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে।


‎                             ১৪ মার্চ ২০২৬ রোজ শনিবার সকালে ঘোড়াশাল পৌরসভার আওতাধীন পলাশ উপজেলা প্রাঙ্গণে এ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়।


‎                উক্ত অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মশা নিধন কীটনাশক স্প্রে করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল শহর বিএনপির সভাপতি আলম মোল্লা সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


‎              অনুষ্ঠানের এক পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন।


‎               অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসাবাড়ি এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নির্দেশনার আলোকে নরসিংদী পলাশ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং  স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের সবাইকে মিলেমিশে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।


‎                      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করেছেন । তিনি বলেছেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।এজন্য ফুলের টব,ড্রাম,ডাবের খোসা বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে।


‎               তারেক রহমান আরও উল্লেখ করেছেন, যদি  আমরা সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার প্রজননের  জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনা পাওয়ার পর পরই স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন।


Tag
আরও খবর